সাম্প্রতিক
সাম্প্রতিক
তত্ত্ব
শিল্পকলা
ঐতিহ্য
ব্যক্তিত্ব
সংলাপ
প্রকল্প
শিক্ষার্থীদের প্রকল্প
পরিবেশ ও পরিকল্পনা
আর্কাইভ
EN
বাং
সাম্প্রতিক
তত্ত্ব
শিল্পকলা
ঐতিহ্য
ব্যক্তিত্ব
সংলাপ
প্রকল্প
শিক্ষার্থীদের প্রকল্প
পরিবেশ ও পরিকল্পনা
আর্কাইভ
সম্পাদনা পরিষদ
EN
বাং
ঢাকায় চলছে ভাস্কর্যশিল্পের অগ্রদূত নভেরা আহমেদের বিশেষ প্রদর্শনী ‘নভেরা’
বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম পথিকৃৎ এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর নভেরা আহমেদের শিল্পকর্ম নিয়ে রাজধানী ঢাকায় ০৪ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। ‘নভেরা : Novera’ শীর্ষক এই অনন্য আয়োজনটি স্থান পেয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারীতে। আগামী ২১ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত প্রদর্শনীটি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই বিশেষ প্রদর্শনীতে নভেরা আহমেদের কালজয়ী ভাস্কর্য, চিত্রকর্ম ছাড়াও তাঁর বর্ণিল শিল্পচর্চার দুর্লভ আলোকচিত্র এবং ব্যক্তিগত ব্যবহারের দ্রব্যাদি প্রদর্শন করা হচ্ছে।
স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৪ জুলাই, ২০২৬
স্থপতি শামসুল ওয়ারেসের জীবন ও কর্ম নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
বরেণ্য শিক্ষাবিদ ও স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেসের জীবন, স্থাপত্যদর্শন ও কর্মের ওপর ভিত্তি করে রচিত প্রামাণ্য গ্রন্থ “শামসুল ওয়ারেসঃ অ্যান আর্কিটেকচার অফ এলিমেন্টাল মর্ডানিজম”–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৪ জুলাই সন্ধ্যায় ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) কেন্দ্রের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।
স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
৮ জুলাই, ২০২৬
আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ৩০ বছর পূর্তি উৎসব
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) স্থাপত্য বিভাগের গৌরবময় তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ উৎসব ‘প্রজন্মের মেলবন্ধন’ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থাপত্য বিভাগ এবং ‘অ্যালামনাই অব অস্ট আর্কিটেক্টস’ (এএএ)-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই পুনর্মিলনী ও উদযাপনে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং খ্যাতনামা স্থপতিরা। শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা এবং সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ।
স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
৬ জুলাই, ২০২৬
বিদায় ‘পাপেট ম্যান’: বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের প্রয়াণ
গত ২৯ জুন ২০২৬ তারিখে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য শিল্পব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার। তাঁর এই মহাপ্রয়াণে ‘স্থাপত্য ও নির্মাণ’-এর পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা।
স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২ জুলাই, ২০২৬
সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানীয় আখ্যান
ঢাকার বেঙ্গল শিল্পালয়ে ২৭ জুন থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে "সহাবস্থানের স্থাপত্য" প্রদর্শনী। স্থাপত্যকে জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়া এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক জনপরিসর গড়ে তোলার একটি মাধ্যম হিসেবে তুলে ধরতে প্রদর্শনীটিতে স্থাপনা, আলোকচিত্র ও নকশা-গবেষণার বিভিন্ন উপস্থাপনা একত্র করা হয়েছে।
স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১ জুলাই, ২০২৬
LGED হেডকোয়ার্টারস-এর প্রধান ফটক ও প্রবেশ-এলাকার ডিজাইন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা
ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (IAB) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘LGED হেডকোয়ার্টারস, ঢাকার প্রধান ফটক ও প্রবেশ এলাকা’ বিষয়ক উন্মুক্ত স্থাপত্য প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে বিগত ২১ জুন, ২০২৬ তারিখে।
স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২৫ জুন, ২০২৬
RIBA-এর আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৬-এ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের দুটি প্রকল্প
RIBA-এর আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৬-এ বাংলাদেশের দুটি প্রকল্প বিশ্বের ১৫টি দেশের ৩৪টি সেরা প্রকল্পের মধ্যে স্থান পেয়েছে।
স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৫ জুন, ২০২৬
আজারবাইজানে অনুষ্ঠিত ১৩তম ওয়ার্ল্ড আরবান ফোরামে অংশগ্রহণ করেছে বাংলাদেশ
২০২৬ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত WUF-এর ১৩তম আসরে (১৭-২২মে) বিশ্বের বিভিন্ন দেশের স্থপতি, নগর পরিকল্পনাবিদ, গবেষক এবং উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।
স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২ জুন, ২০২৬
১
২
৩
৪
সাম্প্রতিক
তত্ত্ব
শিল্পকলা
ঐতিহ্য
ব্যক্তিত্ব
সংলাপ
প্রকল্প
শিক্ষার্থীদের প্রকল্প
পরিবেশ ও পরিকল্পনা
আর্কাইভ
সম্পাদনা পরিষদ
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by
Deshi Inc
.