RIBA-এর আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৬-এ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের দুটি প্রকল্প

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৫ জুন, ২০২৬
RIBA-এর আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৬-এ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের দুটি প্রকল্প

RIBA-এর আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৬- বাংলাদেশের দুটি প্রকল্প বিশ্বের ১৫টি দেশের ৩৪টি সেরা প্রকল্পের মধ্যে স্থান পেয়েছে। এই পুরস্কারগুলো এমন স্থাপত্যকর্মকে স্বীকৃতি দেয়, যা সমাজ, পরিবেশ ও নগরজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখে। এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের স্থাপত্যের ক্রমবর্ধমান সাফল্যকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

Zebun Nessa Mosque Studio Morphogenesis 1জেবুন নেসা মসজিদ

 

স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও স্টুডিও মরফোজেনেসিস লিমিটেডের নকশায় নির্মিত সাভারের জেবুন নেসা মসজিদ’টি আধ্যাত্মিক চর্চা, সামাজিক যোগাযোগ এবং সবার জন্য ব্যবহারযোগ্য একটি স্থান হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে। স্থানীয় মানুষের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে গড়ে তোলা এই প্রকল্পটি মানবকেন্দ্রিক স্থাপত্যচর্চার একটি উল্লেখযোগ্য উদাহরণ। স্থানীয় মানুষের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে গড়ে তোলা এই প্রকল্পটি মানবকেন্দ্রিক স্থাপত্যচর্চার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

Zebun Nessa Mosque Studio Morphogenesis 2Zebun Nessa Mosque Img 20Mosque Interior 230 Zebun Nessa Mosque 0
 Mosque StairMosque Interior 

WOHA (সিঙ্গাপুরের একটি স্থাপত্য ডিজাইন প্রতিষ্ঠান) -এর নকশায় নির্মিত ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসও পরিবেশবান্ধব ও মানুষের প্রয়োজনের প্রতি সচেতন স্থাপত্যের জন্য স্বীকৃতি পেয়েছে। অব্যবহৃত একটি জায়গাকে প্রাণবন্ত শিক্ষাঙ্গনে রূপান্তরিত করে এই প্রকল্পটি নতুন ধরনের শিক্ষা অবকাঠামোর একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

Brac University Campus 1ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাস

ImagesTerraceElevator
 StairInterior 

বাংলাদেশের স্থাপত্যের সৃজনশীলতাগুলো এ ধরনের পুরস্কার প্রাপ্তির মাধ্যমে স্বীকৃতি পায়। একইসঙ্গে বোঝা যায়, পরিবেশবান্ধব ও কলের জন্য উপযোগী স্থাপত্যচর্চার মাধ্যমে বাংলাদেশের স্থপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.