|
গ্যেটে-ইনস্টিটিউট, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে “দ্য লেয়ারস অব ধানমন্ডি লেক” নামক প্রদর্শনী, যেখানে ধানমন্ডি লেকের সামাজিক, পরিবেশগত ও সাংস্কৃতিক নানা স্তর তুলে ধরা হয়েছে। স্থপতি আসিফ ইকবালের পরিকল্পনায় এবং স্থপতি সাইফ উল হকের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে ছিল ড্রইং, মানচিত্র, চলচ্চিত্র, ইনস্টলেশন ও লেখালেখি। এসব কাজের মাধ্যমে দৈনন্দিন জীবনের সাথে ধানমন্ডি লেকের স্মৃতিকে তুলে ধরা হয়েছে। |
|
|
|
|
“লেয়ারস অব ধানমন্ডি লেক” হলো এক মাসব্যাপী গবেষণার ফলাফল। এ গবেষণায় অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে ধানমন্ডি লেক গভীরভাবে পর্যবেক্ষণ ও গবেষণা করেছেন। লেকটিকে ঘিরে তাদের প্রতিদিনের স্মৃতি, মানুষ এবং পরিবেশের সাথে তাদের ভাবনা ও অভিজ্ঞতার আলোকে লেকটির বহুমাত্রিক গল্পকে তুলে ধরেছেন। গ্যেটে-ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে এবং সাইফ উল হক স্থপতির সহযোগিতায় এই প্রকল্পটি শুরু হয় ২৭ নভেম্বর ২০২৫ তারিখে। ড্রইং, মানচিত্র, ইনস্টলেশন, চলচ্চিত্র, লেখা ও অন্যান্য সৃজনশীল মাধ্যমে অংশগ্রহণকারীরা ধানমন্ডি লেকের সামাজিক, পরিবেশগত ও স্থানিক বিভিন্ন স্তরের প্রতি নিজেদের ভাবনাগুলোকে তুলে ধরেছেন। বাস্তব অভিজ্ঞতা ও গবেষণাকে তাঁরা রূপ দিয়েছেন সৃজনশীলতার মাধ্যমে। |
| "Layers of Dhanmondi Lake" event link |
|
আসিফ ইকবালের কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে সব কাজ একসঙ্গে উপস্থাপন করা হয়েছে, যা ধানমন্ডি লেকের বিভিন্ন রুপ তুলে ধরে। ঢাকার সবচেয়ে পরিচিত, অথচ নগর-দৃশ্যপটের (Urban Landscape) সাথে প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি জায়গা - ধানমন্ডি লেকের বহুমাত্রিক গল্পগুলোকে একটি সুন্দর প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে ২৪ জানুয়ারী ২০২৬ তারিখ। ৩০ জানুয়ারী ২০২৬ তারিখ পর্যন্ত প্রদর্শনীটি গ্যেটে-ইনস্টিটিউট বাংলাদেশে চলবে। |
| প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |