|
গ্যালারী চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে “পরম্পরার খোঁজে বরেন্দ্র ভ্রমণ” শীর্ষক দলগত চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নেন প্রখ্যাত ১০ জন চিত্রশিল্পী। ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় যৌথভাবে এই প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী, ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী ও তাঁর সহধর্মিনী নাজমা বেগম। |
|
|
১০ জন শিল্পীর মোট ৪০টি ছবি দিয়ে সাজানো হয় প্রদর্শনীটি। এই প্রদর্শনীর মূল লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের হারিয়ে যাওয়া বা বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে চিত্রে ফুটিয়ে তোলা। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন - রফিকুন নবী, আবুল বারক আলভী, মাহফুজুর রহমান, রেজাউন নবী, শামসুদ্দোহা, শেখ আফজাল, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, মনিরুজ্জামান, শামসুল আলম ইন্নান। |
|
|
|
|
|
|
|
|
|
প্রদর্শনীতে শিল্পী ও শিল্পানুরাগীদের উপস্থিতিতে চিত্রক প্রাঙ্গন আড্ডায় আর গল্পে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রদর্শনীটি ২০ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। |
| প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |